
2024-12-23 | মালদা,পশ্চিমবঙ্গ,,, | Kaliachak Sangbad | Views : 167
মোহাঃ আবুল কাশিম, মোথাবাড়ি :- প্রতিবছরের মতো এই বছরও সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটি মানুষের সাথে, মানুষের পাশে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ, পরিবেশ বন্ধু ও গুনিজনদের সামাজিক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । রবিবার রক্তদানের মধ্য দিয়েই এই শিবিরের উদ্বোধন করেন। সাহানাজ কাদরী মহাশয় এবং উপস্থিত ছিলেন চেয়ারম্যান টিংকু রহমান বিশ্বাস ও আমাদের সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সায়েম চৌধুরী মহাশয় জেলা পরিষদ মেম্বার ও সেফ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্য। এছাড়াও এদিন ৫৩,জন স্বেচ্ছায় রক্তদান দান করেন এই শিবিরে। মোথাবাড়ি থানার ওসি কুনাল কান্তি মহাশয় বলেন রক্তদানের যে গুরুত্ব সেই সম্পর্কে বক্তব্য পেশ করেন তিনি এবং সংস্থার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। মুমূর্ষ রোগীর পরিবার বা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবাররা ব্লাড ব্যাংকে গিয়ে একফোঁটা রক্তের জন্য হাহাকার করেন সেই সমস্ত পরিবারের কাছে দাঁড়ানোর জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে প্রত্যেক বছরের মত এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়।বিশ্বজুড়েই চরম উদ্বেগের কারণ রক্তের এই জটিল ব্যাধি। মারণ রোগ থ্যালাসেমিয়ার মূল কারণ জিনগত ত্রুটি। যার ফলে রক্তে হিমোগ্লোবিন তৈরির হার কমে যায় মারাত্মক হারে। আক্রান্তের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ তো কমেই, কমে যায় লোহিত কণিকার আয়ুও। মূলত সচেতনার অভাবেই আজও ছড়াচ্ছে এই রোগ। এমনটাই মত বিশেষজ্ঞদের। এই রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধ সম্ভব হলেও, বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এদেশে ক্রমশ বাড়তে থাকা থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা। থ্যালাসেমিয়ার নিয়ে এক সচেতনতার ও রক্ত দান শিবিরে আইনজন করলো সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটি নামক স্বেচ্ছায়সেবী সংস্থা ।এদিনের এই রক্তদান শিবিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোথাবাড়ি থানার ওসি কুনাল কান্তি মহাশয় আরো অনেকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি । ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় । এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য ।
