2024-12-21 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 746
প্রতি বছরের মতো এবারও শনিবার পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের আদমপুর মহামায়া মন্দিরে অনুষ্ঠিত হলো ৪১ তম মহামায়া উৎসব। এই উৎসব কে কেন্দ্র করে মন্দির চত্বরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এবং মহামায়া মাকে পুজো দেওয়ার জন্য মহিলাদের দীর্ঘ লম্বা লাইন পড়ে যায়। মহামায়া উৎসবকে সামনে রেখে মন্দির প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় পাশাপাশি মহা ভক্তি ও নিষ্ঠার সহিত পুরোহিতদের দ্বারা মহাযজ্ঞ অনুষ্ঠান হয় । এই উৎসব কে কেন্দ্র করে মন্দিরের পার্শ্বস্থ এলাকায় একটি মেলারও আয়োজন করা হয়েছে। মন্দিরে আগত ভক্তবৃন্দের উদ্দেশ্যে এক বিশাল নরনারায়ণ সেবার আয়োজন হয় এবং এই সেবায় প্রচুর ভক্ত অংশ নেয়। ফলে আনন্দ মুখরিত হয়ে ওঠে এলাকাবাসী