
2024-12-20 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 136
মালদাঃ-: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল। শুক্রবার মালদা শহরের ফার্ম এলাকায় জেলা উদ্যান পালন দপ্তরে আয়োজন করা হয়েছিল এই প্রশিক্ষণ শিবিরের। এদিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিল জেলার ৬০ জন কৃষক। উন্নত পদ্ধতিতে কিভাবে সবজি চাষ,ফল চাষ করা হয় সে নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত এবং সংরক্ষণ নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক। পাশাপাশি রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে কৃষকদের মধ্যে আলোচনা করা হয় কিভাবে তারা এই প্রকল্পগুলির সুবিধা পেতে পারে।
