2024-11-26 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 66
বয়েজ হাই স্কুল ১৯৭৮ ব্যাচ তরফ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শিলিগুড়ি: একটি গাছ একটি প্রাণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের অনেকখানি ভূমিকা রয়েছে। তবে বর্তমানে জনসংখ্যা বাড়ছে, শহরের পরিধি বাড়ছে । পাল্লা দিয়ে বাড়ছে গরম, গাছের সংখ্যা কমে যাচ্ছে। সেই কারণেই কিন্তু গরম বাড়ছে পরিবেশ বিদদের মতামত অনুসারে। এদিন সকালে দেখা গেল শিলিগুড়ি শহরের কলেজ পাড়ায় কলেজের সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। শিলিগুড়ি বয়েজ হাই স্কুল ১৯৭৮ ব্যাচের তরফ থেকে এই বৃক্ষরোপন কর্মসূচি চলে। এই প্রসঙ্গে তারা জানিয়েছেন আগামীতেও তারা চালাবেন এই বৃক্ষরোপণ কর্মসূচি। শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয় বৃক্ষরোপণ কর্মসূচির পর গাছগুলিকে যথাযথ রক্ষণাবেক্ষণও করবেন তারা।