2024-11-24 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 111
ব্লক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন CMOH, ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল দিলেন সাঁইবাবা ট্রাস্ট। মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করলেন CMOH ও BMOH, শনিবার বেলা বারোটা নাগাদ বীরভূম জেলার মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সমস্ত রোগী সহ স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন CMOH, মূলত ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত রোগীদের সঠিকভাবে চিকিৎসা হচ্ছে কিনা ও রোগীদের ঠিক কি কি সমস্যা রয়েছে সে বিষয়কে লক্ষ্য রেখেই এদিনের পরিদর্শন বলে জানা যায়। ঠিক এর পাশাপাশি আজ অর্থাৎ ২৩ নভেম্বর সত্য সাঁইয়ের ৯৯ তম জন্মদিন আর সত্য সাঁইয়ের জন্মদিন উপলক্ষে আজ অর্থাৎ শনিবার দুপুর একটা নাগাদ মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সাঁইবাবা ট্রাস্টের পক্ষ থেকে সমস্ত রোগীদের ফল ও শিশুদের নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়েছে বলে জানা যায়।