2024-11-22 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 203
নিজের সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা। জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ঠুটাপাকরি এলাকায় সৎমা তার সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা এবং কিছুক্ষণ পরে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করেন তার সন্তানকে। যে ছেলেটিকে খুনের চেষ্টা করা হয় তার নাম প্রসেনজিৎ রায় বয়স আনুমানিক ২১ থেকে ২২ বছর বয়স। প্রসেনজিৎ রায়ের বাবা নরেশ রায় জানান গতকাল রাত ৭:৩০ নাগাদ এই ঘটনাটি ঘটে। সেই ছেলেটি আবার প্রতিবন্ধী কি কারনে নিজের ছেলেকে কুপিয়ে খুন করার চেষ্টা সেটি জানা যায়নি। অবশেষে সেই ছেলেটিকে বাড়ির লোকজন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন এবং গ্রামের মানুষরা সেই মহিলাকে আটক করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেন। যে মহিলাটি খুনের চেষ্টা করেছিল সেই মহিলাটির নাম পিংকি রায় বয়স আনুমানিক 35 থেকে 40 বছর। আজ তাদের বাড়ির লোকজন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আসেন এবং সেই মহিলার নামে এফ আই আর করেন। সেই আহত ছেলেটির বাবা কি বললেন আমরা শুনবো। জলপাইগুড়ি থেকে হাতিম আলীর রিপোর্ট নিউজ টাইম 24×7.
