2024-11-16 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 457
লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে দেব দীপাবলি পালন শিলিগুড়ি বিহারী সেবা সমিতির তরফ থেকে আজ উদযাপন করা হলো দেব দীপাবলি। শুক্রবার সন্ধ্যায় দেব দীপাবলি উপলক্ষে মহানন্দা নদীর লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে প্রদীপ জ্বালানোর মাধ্যমে উদযাপন করা হয় দেব দীপাবলি। প্রচুর মানুষ সামিল হয়েছিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্টজনেরা। আলোয় ভরে উঠেছিল গোটা এলাকা। প্রসঙ্গত কার্তিক পূর্ণিমার পনেরো দিন পরে উদযাপন করা হয়ে থাকে এই দেব দিপাবলী। লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে এই দেব দীপাবলি উৎসব দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন, পুরান মতে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন দেবাদিদেব মহাদেব। দেবতারা অত্যাচার মুক্ত হয়েছিলেন, এরপর দেবতারা দেবাদিদেব মহাদেবের স্থান কাশিতে এসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেছিলেন। তারপর থেকেই পালন করা হয় দেব দীপাবলি। গোটা দেশের মতো শিলিগুড়িতেও পালন করা হলো এই উৎসব।