2024-11-16 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 419
গঙ্গাসাগরে ৩১ জন ছাত্রছাত্রীর ট্যাব এর টাকার এখনো সুরহা না হওয়ায় হতাশার সুর শিক্ষকের মুখে । সারা রাজ্যে যখন টেপ কেলেঙ্কারি নিয়ে আলোড়ন পড়ে গেছে, ঠিক সেই সময়ে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে মহেন্দ্রগঞ্জ হাইস্কুলে ৩১ টি স্টুডেন্টদের ট্যাবের টাকা তুলে নিয়েছে হ্যাকাররা।গতকাল গঙ্গাসাগর থানা তে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার বালা জানিয়েছেন স্কুলের এক ছাত্র ছাত্রীর মধ্যে একত্রিশ জন ছাত্রছাত্রীর টাকা তুলে নিয়েছে প্রতারকরা। সাগর থানার অভিযোগ দায়েরের পর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলা শিক্ষা অধিকর্তার কাছে। সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করেছেন।