2024-11-13 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 463
প্রতি বছরের মত এ বছরও ওপার বাংলার পরম্পরা ধরে শ্রীকৃষ্ণের পুষ্পরথ টেনে চলেছেন পুরাতন মালদা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায়। প্রায় ২৭ বছর ধরে শ্রীকৃষ্ণের রথের আয়োজন করে আসছে সারদা কলোনির ব্রযো রাধাগোবিন্দ মন্দিরের কর্মকর্তারা। বুধবার বিকেলে শ্রীকৃষ্ণের এই পুস্পরথযাত্রা আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে। এই রথের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান কার্তিক ঘোষ,১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অসীম ঘোষ, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার ,বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। রথের দড়ি টানতে ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মত |এই পুষ্প রথকে ঘিরে আনন্দ মুখরিত সমস্ত এলাকাবাসী |