
2024-11-12 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 448
উজ্জ্বল পাল মালদা:- মালদা টাউন হাইস্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা এবং এক দিবসীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল রবিবার। মালদা টাউন হাইস্কুলের প্রাক্তন ছাত্র কৌশিক চক্রবর্তীর প্রয়াত পিতা-মাতা নির্মল চক্রবর্তী এবং নমিতা চক্রবর্তীর স্মরণে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় মালদা টাউন হাইস্কুলের প্রয়াত শিক্ষক শ্যামল কুমার দাসের স্মরণে। তিনদিন ব্যাপী আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে নক আউট. ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে দশটি দল অংশগ্রহণ করে। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, টাউন হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত ঝা সহ অন্যান্যরা।
