2024-11-12 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 397
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটার পরে সকলে অপেক্ষায় থাকেন আরও এক বড় উৎসব- জগদ্ধাত্রী পুজোর। দেবী জগদ্ধাত্রীকে মনে করা হয় জগতের পালিকা শক্তি। দেবী চতুর্ভূজা। তাই ইন্দাস ব্লকের আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পূর্বপাড়ায় তিন পরিবার চ্যাটার্জী মুখার্জি ও রায় পরিবারের যৌথ উদ্যোগে জগদ্ধাত্রী পুজো সাড়ম্বরে পালন করা হয়। এবছর এই পুজো ৫৫ বছরে পদার্পণ করল আকুই পূর্ব পাড়ায় একমাত্র এখানেই হয় জগদ্ধাত্রী পুজো এক দিনেই সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো হয়ে থাকে। এই পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন এলাকার মানুষজন এবং দূর দুরান্ত থেকে বহু মানুষ। এই পূজা দেখতে ভিড় করেন। এই পুজোকে ঘিরে তিন দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা হয়ে থাকে বিসর্জনের দিন বাদ্যযন্ত্র সহকারে প্রতিমা নিরঞ্জন করা হয়।