2024-11-12 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 505
ফের মালদার চাঁচল বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ডিউটি থেকে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। জানা গিয়েছে, চাঁচল থেকে সামসি গামী একটি যাত্রীবাহী অটোতে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি চার চাকার গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয় চাঁচল থানার কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার রানু খাতুনের। আহত দুর্ঘটনাগ্রস্থ টোটোর আরও পাঁচ যাত্রী। তাঁদের ভর্তি করা হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায এলাকায়। কান্নায় ভেঙে পড়ে মৃতার পরিবার। হাসপাতালে পৌঁছান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু সহ পদস্থ পুলিশ কর্তারা। উল্লেখ্য, দিন কয়েক আগেই চাঁচল বাইপাসে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় প্রাতঃভ্রমণকারী তিনজনের। তারপরে আবার এই ঘটনা যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ