2024-11-09 | মুর্শিদাবাদ,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 427
বহরমপুরে ব্যারাক স্কয়ারের প্রাচীন ঐতিহাসিক গাছের ডাল ভেঙে বিপত্তি। ক্ষয়ক্ষতি না হলেও সাময়িকভাবে রাস্তা বন্ধ। সিভিল ডিফেন্স এর তৎপরতায় রাস্তা সচল করা হয়। বহরমপুরে ব্যারাক শহরের পুলিশ লাইনের পাশে একটি কয়েকশো বছর পুরনো গাছের ডাল রাস্তার উপরে ভেঙে পড়ে। যদিও ওই সময় রাস্তা দিয়ে কোন যাত্রী চলাচল করছিল না বলে কোন দুর্ঘটনা ঘটেনি। প্রত্যক্ষ দর্শকেরা জানান যেভাবে গাছের ডালটি ভেঙে পড়ল বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। সেই সময় পথ চলাচল না করাই দুর্ঘটনা কোন বড়সড় দুর্ঘটনা ঘটেনি। প্রশাসন খবর পেলে তড়িঘড়ি সিভিল ডিফেন্সের রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং গাছের গুড়ি কেটে রাস্তা পুনরায় সাধারণ মানুষের চলাচলযোগ্য করে দেয়। তবে ওই এলাকার ব্যবসায়ীরা আতঙ্কিত বলে জানাচ্ছেন। প্রাচীন ঐতিহাসিক গাছ গুলির কোন যত্ন নেওয়া হয় না বলেও অভিযোগ। গাছের শুকনো ডাল কোনটা কখন ভেঙে পড়ে, সেই নিয়েই আতঙ্কিত এলাকার ব্যবসায়ী ও পথ চলতি মানুষ।