2024-11-03 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 296
প্রতিবাদী গান, কবিতা, মত বিনিময়ের মধ্য দিয়ে মিলন আসর , কলকাতা: শুক্রবার, ১লা নভেম্বর, কলকাতায় অবস্থিত বেঙ্গল মোশন পিকচারস হলে প্রতিবাদী গান, কবিতা, মত বিনিময়ের মধ্য দিয়ে মিলন আসর আয়োজন করা হয়। এদিন সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলেই আর জি করের নারকীয় হত্যাকাণ্ড নিয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করেন। পাশাপাশি, কি করে আন্দোলন আরো শক্তিশালী করে তোলা যায়, তা নিয়ে মত পর্যন্ত নেওয়া হয়। অনেকেই গান, কবিতা ও বক্তব্য রাখেন। অবশেষে ঠিক করা হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আন্দোলনে পরবর্তী পরিকল্পনা করার। এদিনের বিশেষ আকর্ষণ ছিল জুনিয়র ডাক্তার ত্রিনেশ মন্ডলের ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা। সকলেই তোলেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান।