2024-10-24 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 386
বড় কালীবাড়ির পূজো ৯৮ তম বর্ষ, শিলিগুড়ি বড় কালী বাড়ির পূজো এবার ৯৮ তম বর্ষে পদার্পণ করবে। চলছে পুজো ঘিরে প্রস্তুতি, প্রতিবছর আনন্দময়ী কালিবাড়ি তথা বড় কালি বাড়িতে মহাসামরহে শ্যামা পূজো অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরও চলছে পুজো ঘিরে প্রস্তুতি। প্রসঙ্গত সারাবছর ধরেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে থাকেন এই কালীবাড়িতে। আর শ্যামা পূজো তথা কালীপুজোর দিন আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের ঢল নামে। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট কালীবাড়ি কমিটির তরফ থেকে জানানো হয়েছে যে, প্রতিবছরের মতো এবছরও মহাসমরে অনুষ্ঠিত হচ্ছে পুজো। এছাড়া প্রসাদেরও ব্যবস্থা থাকবে সকলের জন্য। এবার এই কালীপুজোর ৯৮ তম বর্ষ, পুজোর প্রাক্কালে এই আনন্দময়ী কালী বাড়ির প্রতিষ্ঠাতা বিপ্লবী চারণ কবি মুকুন্দ দাসের মূর্তি উন্মোচন হবে। কালীপুজোর পরের দিন শুক্রবার সকাল ৭ টা থেকে সকাল দশটা পর্যন্ত প্রসাদ বিতরণ করা হবে।