2024-10-21 | পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 396
নারীদের নিরাপত্তা, নারীদের সুরক্ষা প্রদান সহ আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে খণ্ডঘোষ থানায় সাত দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিল খণ্ডঘোষ ব্লক জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে। খণ্ডঘোষ ব্লক জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি সেখ শাহানাজ উদ্দিন শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ডেপুটেশন দেওয়ার পর তিনি জানিয়েছেন। আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা, তার প্রতিবাদ জানানোর পাশাপাশি, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নারীদের সুরক্ষার দাবি জানিয়ে সাত দফা দাবিতে থানায় ডেপুটেশন দেওয়া হয় সকল সদস্যকে সঙ্গে নিয়ে। খণ্ডঘোষ থানায় ডেপুটেশন দেওয়ার পর পুলিশ আধিকারিকরা তাঁদের আশ্বাস দিয়েছেন বলে খণ্ডঘোষ ব্লক জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি এদিন জানিয়েছেন।