
2026-08-17 | মালদা,পশ্চিমবঙ্গ,, | Kaliachak Sangbad | Views : 18
এই মুহূর্তে মালদার বিগ ব্রেকিং। অনাস্থার তলবি সভার দুদিন আগে তৃণমূল পরিচালিত মালদা জেলাপরিষদের সভাধিপতি ও সহকারি সভাধিপতি পদত্যাগ করা সত্ত্বেও সোমবার মালদা জেলাপ্রশাসনের ডাকা তলবি সভায় হাজির হয়ে ২৪জন সদস্য মিলে আনুষ্ঠানিকভাবে অপসারণ করলেন জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ ও সহকারি সভাধিপতি রফিকুল হোসেনকে।অপসারণে তৃণমূলের বিক্ষুব্ধ ১৯জন সদস্যকে সমর্থন জানালেন কংগ্রেসের পাঁচজন জেলাপরিষদ সদস্য। সোমবার জেলাপরিষদের সভাধিপতি ও সহকারি সভাধিপতির অনাস্থার তলবি সভাকে ঘিরে জেলাপরিষদ চত্বরে কড়া পুলিশি নজরদারির ছবি নজরে আসে। নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই বেলা ১২টার আগে তৃণমূলের বিক্ষুদ্ধ ১৯জন সদস্য এবং কংগ্রেসের পাঁচজন সদস্য জেলাপরিষদ চত্বরে হাজির হন। কংগ্রেসের পাঁচজন সদস্য নিয়ে জেলাপরিষদে আসনে জেলা কংগ্রেস নেত্রী মৌসম নূর। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম, কংগ্রেস নেতা প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। উল্লেখ্য, মালদা জেলাপরিষদে মোট আসন সংখ্যা ৪৩টি।গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এককভাবে জয়লাভ করেছিল ৩৪টি আসনে। কংগ্রেস পেয়েছিল ৫টি আসন এবং ৪টি ছিল বিজেপির দখলে। এই নিরীক্ষে তৃণমূল সংখ্যা গরিষ্ঠতার নিরীক্ষে মালদা জেলাপরিষদের বোর্ড গঠন করেছিল। সভাধিপতি হয়েছিলেন তৃণমূলের লিপিকা বর্মণ ঘোষ এবং সহকারি সভাধিপতি হয়েছিলেন রফিকুল হোসেন। কিন্তু রাজ্যে পালা বদলের পর তৃণমূলের বিক্ষুব্ধ ১৯জন সদস্য মিলে তৃণমূলের সভাধিপতি ও সহকারি সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনেন। প্রশাসনের পক্ষ থেকে ১৭ই আগস্ট অনাস্থার তলবি সভার দিন ধার্য করা হয়। কিন্তু তার আগেই গত ১৫ই আগস্ট সভাধিপতি এবং সহকারি সভাধিপতি তাদের পদ থেকে পদত্যাগ করেন। তবে পদত্যাগ করলেও, সোমবার অনাস্থার তলবি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই তৃণমূলের বিক্ষুব্ধ ১৯জন সদস্য, কংগ্রেসের ৫জন সদস্যের সমর্থন নিয়ে সভাধিপতি ও সহকারি সভাধিপতিকে আনুষ্ঠানিকভাবে অপসারণ করেন বলে জানা গেছে।
