2024-10-02 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 148
বুধবার বিকেলে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের মুচিয়া গোলাপট্টি ও মুচিয়া মহাদেবপুর বাস স্ট্যান্ড বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল এবং তার সহধর্মিনী রুমা সরকার মন্ডল এর উদ্যোগে আসন্ন দুর্গাপুজো উৎসব উপলক্ষে এলাকার দুঃস্থ বয়স্ক নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল জানান প্রতিবছরের ন্যায় এবারও মালদা বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুধ ভিত্তিক এলাকায় দুস্থ মানুষদের আসন্ন পূজা উপলক্ষে বস্ত্রদান করে থাকি | সেই ধারা বজায় রাখতে আজ মুচিয়ার মুচিয়া গোলাপট্টি এবং মুচিয়া মহাদেবপুর বাস স্ট্যান্ডে বস্ত্রদান শিবিরের আয়োজন করেছি । বিশিষ্ট সমাজসেবী নিতাই বাবুর এই বস্ত্রদান উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানান। এবং পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি হয় এলাকাবাসীরা।