

2026-06-07 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 15
বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে মালদা জেলা পুলিশের উদ্যোগে রবিবার মালদা পুলিশ লাইনে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশবান্ধব যাতায়াত, স্বাস্থ্য সচেতনতা এবং সাইকেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়। এদিন মালদা পুলিশ লাইন থেকে একটি সাইকেল মিছিল বের হয়। মিছিলটি বুলবুলি মোড় ও ৪২০ মোড় ঘুরে পুনরায় পুলিশ লাইনে এসে শেষ হয়। প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে এই সাইকেল র্যালি। কর্মসূচিতে জেলা পুলিশের আধিকারিকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ ও ছোট ছোট শিশুরা অংশগ্রহণ করে। তাদের উৎসাহ ও অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং। তিনি সাইকেল ব্যবহারের উপকারিতা এবং সুস্থ জীবনযাপনে এর গুরুত্ব সম্পর্কে বার্তা দেন। বিশ্ব সাইকেল দিবসের এই আয়োজন পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।
