Wednesday 10 June








ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির দিনে বাঁকুড়ার ছাতনায় ধনঞ্জয় মামলা পুনর্বিচার মঞ্চের ঐতিহাসিক কর্মসূচি

2025-08-13 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 414

শেষ আপডেট: 2025-08-13

ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির দিনে বাঁকুড়ার ছাতনায় ধনঞ্জয় মামলা পুনর্বিচার মঞ্চের ঐতিহাসিক কর্মসূচি ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি আজ প্রায় একুশ বছর হয়ে গেল কিন্তু আজও সেই ফাঁসিকে কেন্দ্র করে মানুষের ক্ষোভ এবং বিতর্ক দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে । ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে "ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ" আজ দীর্ঘ দিন ধরে মামলা পুনর্বিচারের দাবীতে কলকাতা, বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন স্থানে জনসমাবেশ ও জনসংযোগ কর্মসূচি পালন করে চলেছে । ইতিমধ্যেই তারা মামলাটি পুনর্বিচারের আবেদনপত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির হাতে দিয়ে এসেছেন । ফাঁসুরে নাটা মল্লিকের পরিবারও এই মঞ্চে যোগদান করে দাবী তুলেছেন ধনঞ্জয় মামলাটি পুনর্বিচারের । আগামী ১৪ই আগষ্ট কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে বাঁকুড়ার ছাতনায় "আদি বাঁশুলি মায়ের মন্দিরে" ধনঞ্জয় চট্টোপাধ্যায় ও হেঁতাল পারেখের আত্মার শান্তি কামনায় একটি বিশেষ পূজা ও যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ । তারপর ছাতনার কামারকুলি মোড়ে একটি ঐতিহাসিক পথসভার আয়োজন করতে চলেছে মঞ্চের সদস্যরা । তার আগে ১৩ই আগষ্ট মঞ্চের প্রতিনিধিরা বাঁকুড়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, ছাতনা থানার অফিসার ইনচার্জ সহ একাধিক সরকারি আধিকারিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন । তারপর বাঁকুড়া ও ছাতনার বিভিন্ন স্থানে রয়েছে সারাদিনব্যাপী ব্যানার পোস্টার, লিফলেট বিতরণের মাধ্যমে জনসংযোগ কর্মসূচি । ফাঁসির এত বছর পরেও কেন এই জনআন্দোলন, প্রশ্ন করা হলে কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য সেই সময় আমি ছোট ছিলাম কিন্তু আজ মানুষের বিশ্বাস এবং সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে আমরা দাবী করছি মূলত প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের চক্রান্ত এবং বিচার ব্যবস্থার ত্রুটির কারণেই নিরপরাধ ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে । কোনরকম প্রত্যক্ষ প্রমাণ ছাড়া মূলত আসল অপরাধীকে আড়াল করার জন্যই বলির পাঁঠা করা হয়েছিল ধনঞ্জয়কে । একজন ধর্ষকের বিচারের বদলে বিচার ব্যবস্থার ধর্ষণ করা হয়েছে সেই সময় । তাই এই মামলাটির পুনর্বিচার না হওয়া পর্যন্ত যতদিন ভারতের বিচার ব্যবস্থা থাকবে ততদিন বিচার ব্যবস্থাকে এই লজ্জা বহন করতে হবে । আগামী দিনে কলকাতার কোর্ট চত্বরে এবং বাঁকুড়ার কুলডিহি গ্রামে ধনঞ্জয় বাবুর আবক্ষ মূর্তি স্থাপন করার পাশাপাশি ধনঞ্জয়ের ডাক নাম অনুসারে তার গ্রামের নাম আমরা "ধনাডিহি" করতে চাই । আইনি প্রক্রিয়া এবং জনতার আদালতে আমরা ধনঞ্জয় চট্টোপাধ্যায় ও হেঁতাল পারেখকে জাস্টিস দিতে চাই । আমাদের এই লড়াই ততদিন চলবে যতদিন না আমরা একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা স্থাপন করতে পারছি । এই আন্দোলনে বিশেষ ভাবে সাহায্য করার জন্য চন্দ্রচূড় বাবু কোকনভেনর অনামিকা মন্ডল, বাঁকুড়ার কনভেনর বঙ্কিম মিশ্র, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আন্দোলনের সাথে যুক্ত সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন ।



মালদার বিখ্যাত আমের দেশ-বিদেশে বাজার সম্প্রসারণ এবং অনলাইনের মাধ্যমে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার

মালদা: মালদার বিখ্যাত আমের দেশ-বিদেশে বাজার সম্প্রসারণ এবং অনলাইনের মাধ্যমে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে আমের বিপণন, রপ্তানি সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর, গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক এবং জেলার বিজেপি বিধায়করা। মালদার আমকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে আরও জনপ্রিয় করে তোলার জন্য আধুনিক বিপণন কৌশল, ই-কমার্স প্ল্যাটফর্মের ব্যবহার এবং অনলাইন বিক্রির সুযোগ বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়। এছাড়াও আম রপ্তানির ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন, সংরক্ষণ ব্যবস্থা এবং কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মালদার ঐতিহ্যবাহী আমকে বিশ্ববাজারে আরও সুপ্রতিষ্ঠিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ।

মালদা: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। বেপাত্তা কাউন্সিলর। মালদার ইংরেজবাজার পুরসভার চার নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য। ঘটনার তদন্ত ইংরেজ বাজার থানার পুলিশ। ইংরেজবাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা। চার নম্বর ওয়ার্ডে অবস্থিত গৌড়বঙ্গ হকার্স কর্নার ব্যবসায়ী মৃনাল মৈত্র ইংরেজ বাজার থানায় অভিযোগ জানিয়েছে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা। দোকান দেওয়ার নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে। সেই টাকা ফেরতের দাবিতেই তিনি ইংরেজবাজার থানার দারস্থ হয়েছেন। এদিকে থানায় অভিযোগ দেয়ার পর পর থেকেই বেপাত্তা কাউন্সিলর অশোক সাহা। তার বাড়ি তালা বন্ধ , বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তার মোবাইলে সুইচ অফ। যদিও কাউন্সিলরের পাশে দাঁড়িয়েছেন ইংরেজবাজার পৌরসভার পুরো প্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তিনি বলেন অভিযোগ কি সঠিক নয়। পুলিশ তদন্ত করুক। আর কাউন্সিলরের তোলাবাজি নিয়ে সরব বিজেপি।

বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে বাংলায় মদের ঠেকে দাপাদাপি।

মালদা: বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে বাংলায় মদের ঠেকে দাপাদাপি। বন্ধুকে সাথে নিয়ে উপস্থিত অন্যান্যদের কাছে তোলাবাজি অশ্লীল ভাষায় গালিগালাজ।ভয় দেখাতে শূন্যে চালানো হলো এক রাউন্ড গুলি। ঘটনার খবর পেতেই তৎপর হয়ে দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুলিশ। মালদার হরিশ্চন্দ্রপুর থানার বাংলা বিহার সীমান্তবর্তী ভালুকা অঞ্চলের ঘটনা।ধৃতদের নাম আশিকুল রহমান (বাড়ি মশালদহ বাজার এলাকায়), শ্রীরাম যাদব (বাড়ি বিহারে)। জানা গেছে শ্রীরাম যাদব বিহার থেকে আগ্নেয়াস্ত্র সাথে নিয়ে এসে বন্ধু আশিকুল কে নিয়ে ভালুকাতে একটি মদের ঠেকে যান। সেখানেই সুরাপান করে উপস্থিত অন্যান্যদের হুমকি দেন। টাকা দাবি করেন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র উচিয়ে এক রাউন্ড গুলিও চালান। সামনে এসেছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ।এদিকে খবর পাওয়া মাত্রই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এদিন ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুই রাজ্যোতেই বিজেপি ক্ষমতায়।আমাদের সরকার যখন ছিল তখন বিহারের দুষ্কৃতীরা বারবার বাংলাকে অশান্ত করতো।এখন সব দায়িত্ব বিজেপির খোঁচা তৃণমূল জেলা যুব সহ -সভাপতি পূজন দাসের। অন্যদিকে পুলিশ তৎপর।আগে তৃণমূলের আমলে এরা এখানে এসে দাপিয়ে বেড়াত। এখন সেই দিন শেষ সেটা বুঝতে হবে। অন্যায় করলে ছাড় নেই হুঁশিয়ারি বিজেপি নেতা ওঁম প্রকাশ ঘোষের। শুরু রাজনৈতিক চাপানোতোর।

এবার মালদা শহরে কাটমানি বিক্ষোভ। তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ। ছোঁড়া হলো ডিম।

মালদা: এবার মালদা শহরে কাটমানি বিক্ষোভ। তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ। ছোঁড়া হলো ডিম। মালদা শহরের ইংরেজবাজার পুরসভার চার নম্বর ওয়ার্ডে "গৌড়বঙ্গ হকার্স কর্নারের" ব্যবসায়ীদের কাছ থেকে দোকানঘর এবং প্ল্যাটফর্ম বিলিতে লক্ষ লক্ষ টাকা কাটমানির আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অশোক সাহা ওরফে মনুর বিরুদ্ধে। এই ঘটনায় আগেই কাউন্সিলর এবং তাঁর আরও এক সঙ্গী গোপাল নন্দীর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন হকার্স কর্নারের ব্যবসায়ীরা। এই ঘটনার পর থেকেই কার্যত গা ঢাকা দিয়ে রয়েছেন অভিযুক্ত ওই তৃণমূল কাউন্সিলার। ব্যবসায়ীদের অভিযোগ, পুরসভা থেকে গৌড়বঙ্গ হকার্স কর্নার এর দোকানঘর এবং প্ল্যাটফর্মের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু, দোকান নেওয়ার সময় কাউন্সিলর ও তাঁর অনুগামীরা জোর করে ব্যবসায়ীদের কাছ থেকে কয়েকগুণ টাকা আদায় করেন। এভাবে ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। যে পরিমাণ টাকা দিয়ে ঘর নিতে হয়েছে, তার তুলনায় অনেক কম টাকার রশিদ মিলেছে। দাবি মতো কাটমানি না দেওয়া হলে দোকান ঘর মিলবে না বলে হুমকি দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের। বাইট:-১) সবিতা চৌধুরী, বিক্ষোভকারী। ২) পুষ্প সরকার, বিক্ষোভকারী।

ডাক্তারের ভিজিট কমানো-সহ একাধিক দাবিতে এবার আন্দোলনে নামল বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা নেতৃত্ব।

মালদা: ডাক্তারের ভিজিট কমানো-সহ একাধিক দাবিতে এবার আন্দোলনে নামল বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে মালদা জেলা আইএমএ (ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন)-র কর্তৃপক্ষের হাতে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেন দলের নেতারা। ডেপুটেশনে উল্লেখ করা হয়, সাধারণ ও প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে চিকিৎসকদের ভিজিট ফি ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে। পাশাপাশি গ্রামাঞ্চলের রোগীদের সুবিধার্থে চিকিৎসকের কাছে নাম লেখানোর বর্তমান পদ্ধতির পরিবর্তে অনলাইন বা ফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। এছাড়াও স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করার জন্য একাধিক প্রস্তাব তুলে ধরা হয়। এদিন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা আইএমএর সম্পাদক অভিজিৎ মিশ্রের হাতে ডেপুটেশনটি তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা সম্পাদিকা নারায়ণী ব্যানার্জি-সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের স্বার্থে চিকিৎসা পরিষেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আসন্ন রামকেলি মেলা নিয়ে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক বৈঠক।

মালদা: আসন্ন রামকেলি মেলা নিয়ে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক বৈঠক। আগামী ১৪ জুন থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক রামকেলি মেলা। শ্রীচৈতন্য দেবের চরণচুম্বিত ঐতিহাসিক গৌড়ে অনুষ্ঠিত হবে রামকেলি মেলা। ৫১২ বছর আগে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের প্রচারক শ্রী চৈতন্যদেব। কথিত রয়েছে সেখানে কেলি কদম্ব বৃক্ষের নিচে বসে রূপ ও সনাতন গোস্বামীকে দীক্ষিত করেছিলেন তিনি। এরপর থেকেই প্রতিবছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা। জেলা, ভিন জেলা, ভিন রাজ্য, এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত ছুটে আসেন এই মেলায়। গুপ্ত বৃন্দাবন বলেও পরিচিত এই রামকেলি ধাম।জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। তা নিয়ে মূলত আজকেই বৈঠক । উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা শাসক রাজেনবীর সিং কাপুর,পুলিশ সুপার অনুপম সিং, এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি,মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল, সহ ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ, চৌধুরী,মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জল সাহা সহ প্রশাসনিক আধিকারিক রা।

নাটকীয় ভাবে, সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন জয়ন্ত কুন্ডু।

অসুস্থতার কারণ দেখিয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের কার্যকরী কমিটির সদস্য বহাল থেকে নাটকীয় ভাবে, সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন জয়ন্ত কুন্ডু। তাঁর স্থলাভিষিক্ত হলেন সংগঠনের আর একজন কনিষ্ঠ সহ-সভাপতি মধ্যে অসিত কুমার সাহা। যিনি রেশন ডিলারের ব্যবসা করেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে নতুন সভাপতিকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জানায় সংগঠনের কয়েকজন সদস্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক উত্তম বসাক, বিমল চন্দ্র দাস সহ অন্যান্য ব্যবসায়ীরা। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে ক্ষোভ প্রকাশ করেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর জেলা সভাপতি শ্রী উজ্জ্বল সাহা মহাশয়। তিনি জানান দীর্ঘদিন ধরে সংগঠনের নেতৃত্বে থাকা জয়ন্ত কুন্ডুর পদত্যাগকে ঘিরে ব্যবসায়ী মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। উল্লেখ্য, ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে তিনি প্রকাশ্যে সরাসরি তৃণমূল কংগ্রেস-এর পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন বলে ক্ষোভ প্রকাশ করেন শ্রী উজ্জ্বল সাহা মহাশয়। তবে ব্যবসায়ী মহলে এই ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের ভিতরে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছিল ! বিভিন্ন মহলে এমনকি তার একান্ত অনুগামী রাও ক্ষোভ প্রকাশ করেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন জয়ন্ত কুণ্ডু এবং তার সতীর্থদের এহেনও টিএমসি প্রীতি দেখে। যদিও পদত্যাগের কারণ নিয়ে জয়ন্ত কুন্ডু প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে জেলার স্বনামধন্য বিশিষ্ট আইনজীবী তথা জেলা বিজেপি নেতা শ্রী সঞ্জয় শর্মা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু এবং তার কার্যকরী কমিটির সংগঠনের বিভিন্ন কাজের বেনিয়মের অভিযোগ তুলে সরব হন প্রকাশ্যে।

দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচলে ব্যাঘাত।

মালদা: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচলে ব্যাঘাত। মালদার একলাখী ও কুমারগঞ্জ স্টেশন এর মাঝে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিপত্তি। রাত দশটা পাঁচ মিনিটের পর থেকে ট্রেন চলাচলে ব্যাঘাত। মালদা স্টেশনের পর উত্তরবঙ্গে দিকে দীর্ঘক্ষণ বন্ধ ট্রেন চলাচল । মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে নিউ জলপাইগুড়িগামী শতাব্দী এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার গামী তিস্তা তোর্সা এক্সপ্রেস। গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়েন প্রচুর বেলযাত্রী। রেলের তরফে নির্দিষ্ট কারণ না জানানোয় ক্ষোভ যাত্রীদের।এছাড়া ওল্ড মালদা স্টেশনে আটকে থাকে উত্তরবঙ্গগামী সরাইঘাট এক্সপ্রেস। আপলাইনের ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইনে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গগামী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় পৌনে ১২টার পর ফের শুরু হয় ট্রেন চলাচল।

বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে মালদা জেলা পুলিশের উদ্যোগে রবিবার মালদা পুলিশ লাইনে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে মালদা জেলা পুলিশের উদ্যোগে রবিবার মালদা পুলিশ লাইনে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশবান্ধব যাতায়াত, স্বাস্থ্য সচেতনতা এবং সাইকেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়। এদিন মালদা পুলিশ লাইন থেকে একটি সাইকেল মিছিল বের হয়। মিছিলটি বুলবুলি মোড় ও ৪২০ মোড় ঘুরে পুনরায় পুলিশ লাইনে এসে শেষ হয়। প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে এই সাইকেল র‍্যালি। কর্মসূচিতে জেলা পুলিশের আধিকারিকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ ও ছোট ছোট শিশুরা অংশগ্রহণ করে। তাদের উৎসাহ ও অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং। তিনি সাইকেল ব্যবহারের উপকারিতা এবং সুস্থ জীবনযাপনে এর গুরুত্ব সম্পর্কে বার্তা দেন। বিশ্ব সাইকেল দিবসের এই আয়োজন পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

অসুস্থতার কারণ দেখিয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন জয়ন্ত কুন্ডু।

মালদা: অসুস্থতার কারণ দেখিয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন জয়ন্ত কুন্ডু। তাঁর স্থলাভিষিক্ত হলেন সংগঠনের সহ-সভাপতি অসিত কুমার সাহা। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুক্রবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে নবনিযুক্ত সভাপতিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক উত্তম বসাক, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ অন্যান্য শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃত্বরা। দীর্ঘদিন ধরে সংগঠনের নেতৃত্বে থাকা জয়ন্ত কুন্ডুর পদত্যাগকে ঘিরে ব্যবসায়ী মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। উল্লেখ্য, ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে তিনি প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস-এর পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের ভিতরে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছিল বলেও বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে দীর্ঘ কয়েক দশক ধরে তিনি মালদার ব্যবসায়ী সংগঠনকে সংগঠিত করে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন বলে মত অনেক সদস্যের। তাঁর অবর্তমানে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি কতটা গতিশীল থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পদত্যাগের কারণ নিয়ে জয়ন্ত কুন্ডু প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।



Ads







অনুসন্ধান







Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com

Total Visitor : 140180