
2025-01-23 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 57
শিলিগুড়ি :- আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবস। বিভিন্ন স্থানে উদযাপন করা হচ্ছে নেতাজির জন্ম দিবস। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু হলেন শ্রেষ্ঠ অধ্যায়। যার চোখ রাঙ্গানিতে কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য। এই মহান বীরনায়কের জন্ম দিবস এদিন উদযাপন করা হলো বেলা বারোটার সময় হাতি মোড়ে। বেলা বারোটা বেজে ১৫ মিনিটের সময় শঙ্খ বাজিয়ে সাইরেন বাজিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উদযাপনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়া মাল্য দান করেন এম এমআইসি মানিকদে সহ আরো বিশিষ্টজনেরা। জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারপর সমবেত সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
