2024-12-31 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 61
হুগলী:- হুগলীর উওরপাড়া সংলগ্ন ডানকুনির রঘুনাথপুরে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ব্যাপী এক দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। প্রজেক্ট শক্তির অধীনে ওয়ার্ল্ড সতোকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগে সেনসি রানা মন্ডলের তত্বাবোধনেই এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হলো। এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে হুগলী, বর্দ্ধমান, কোলকাতা,হাওড়া থেকে প্রায় শতাধিক ছাত্রছাত্রী আংশগ্রহণ করে। সিহান সুবীর বাগচী,সেনসি রানা মন্ডল,সেনসি স্বাগতা মন্ডলের উপস্থিতি ও তত্বাবোধনেই মূলত এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হলো। এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। মহিলাদের আত্মরক্ষা সুরক্ষা সচেতনতার বিষয়টি এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ক্যারাটের বিভিন্ন কলা কৌশল প্রদর্শন, মার্শাল আর্ট প্রদর্শন, মহিলাদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল এই শিবিরে হাতে কলমে শেখানো হয়। সিহান সুবীর বাগচী জানান তারা প্রজেক্ট শক্তির অধীনে আয়োজিত এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে মেয়েদের পাশাপাশি, সকল বাচ্ছাদের ও অংশগ্রহণের ও আবেদন জানান পাশাপাশি অবিভাবকদের ও আরো বেশি করে তাদের ছেলেমেয়েদের উৎসাহ প্রদান করার কথাও বলেন। মুখ্য উদ্যোক্তা সেনসি রানা মন্ডল জানান তারা আগামীদিনে আরো বৃহৎ আকারে এই শিবির আয়োজন করতে চান। সেনসি স্বাগতা মন্ডল ও মহিলাদের আত্মরক্ষার বিষয়ের উপর বিশেষ আলোকপাত করেন। প্রশিক্ষণ শিবির শেষে সকল অংশগ্রহণকারী ক্যারাটের ছাত্রছাত্রীদের হাতে মেডেল ও শংসাপত্র ও তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রী ও তাদের অবিভাবকরাও জানান তারাও এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে এসে নতুনত্ব অনেক কিছুই শিখলো।শ্রুতি মন্ডল,শ্রেয়া সাতরা, পার্বতী ঠাকুর,অংকুস,অদ্দিতি, হিয়া, কৃষ্ণ, সেক সাহেব আলি, মানুষী, পার্বতী, শ্রেয়া, অঞ্জন, প্রিয়া, সঙ্গীতা, অধিজ্য, রাজ, পৌলবী, সুতি, সুমনা, অনুশ্রী, রুপালী, রুপম এদের ক্যারাটের প্রদর্শন সকলের নজর কেড়েছে।
