
2024-12-01 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1777
গৃহ বধূর বুদ্ধিতে ধরা পড়লো চোর, গতকাল রাতে দোকান থেকে বাড়িতে ফেরার সময় গৃহবধূ দেখেন তার ঘরের মধ্যে কোন এক ব্যক্তি ঢুকে চুরি করছে। তারপর ছুটে যায় নিজের স্বামীর কাছে দোকানে,কারণ দোকান বাড়ি থেকে খানিকটা দূরে।স্বামী স্ত্রী যখন বাড়িতে আসে তখনো চোর মত্ত চুরি করতে বাড়ির ভিতরে। গৃহবধূ পাশের একটি বাড়ি থেকে তালা নিয়ে এসে বাইরে থেকে তালাটি দিয়ে দেয় চোর তখন ভিতরে আটকা পড়ে যায়।খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানার পুলিশকে পুলিশ এসে ওই চোরকে অ্যারেস্ট করে। খোয়াগাছে বেশ কিছু টাকা ও অর্নামেন্টস, তবে পুলিশ সমস্ত কিছু সমেত চোরটিকে অ্যারেস্ট করেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বেহালা সখের বাজারে।
