
2024-12-01 | বীরভূম | Kaliachak Sangbad | Views : 668
ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমদ রায়ের নেতৃত্বে শনিবার বৈকাল পাঁচটা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বাজারে পদযাত্রা করে একটি মিছিল করা হলো। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অপরাজিতা বিল পাস করার দাবিতে আজ এই কর্মসূচি বলে জানা যায়। শনিবার বৈকালে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে হটিনগর স্কুল মোড় হয়ে কোটাসুর বাজার পর্যন্ত একটি পদযাত্রা করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার একাধিক তৃণমূলের কার্যকর্তা সহ তৃণমূল কর্মীরা।
