
2026-05-01 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 402
মালদা: পয়লা মে আন্তর্জাতিক মে দিবস পালন করলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্বরা। এদিন মালদা শহরের রথবাড়িতে অবস্থিত আইএনটিটিইউসি অনুমোদিত বিভিন্ন ট্রেড ইউনিয়ন গুলিতে আইএনটিটিইউসি পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্য দানের মাধ্যমে শ্রমিক দিবস উদযাপন করা হলো, যেখানে সর্বস্তরের শ্রমজীবী মানুষরা, ফুটপাথ হকার রেলওয়ে হকার ম্যাজিক সর্বস্তরের শ্রমজীবীদের উপস্থিতে কালিয়াচক রুট ট্যাক্সি স্ট্যান্ডে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। মে দিবস উপলক্ষে আইএনটিটিইউসির' পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সম্পাদক শুভদীপ সান্যাল এছাড়াও উপস্থিত ছিলেন শহর সভাপতি অম্বরিশ চৌধুরী শহর কমিটির নেতা সাদিকুল ইসলাম রাহুল সিটু শেখ দীপক দেবনাথ কাজল বসাক সহ অন্যান্যরা।মে দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের পর শ্রমকোড চালুর প্রতিবাদে সুর চড়ান। সেই সঙ্গে পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন।