
2026-04-21 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 39
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুরাতন মালদায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন দেখা গেল। সমবার সন্ধ্যায় পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন তৃণমূল কংগ্রেসের এক পথসভায় মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষের হাত ধরে যোগদান করলেন মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাপ্তন উপপ্রধান তথা বিজেপি নেতা খোকন সরকার ও তাঁর অনুগামীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন তৃণমূলের আয়োজিত পথসভায় উপস্থিত হয়ে খোকন সরকার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁর সঙ্গে বিজেপির প্রায় দুই শতাধিকের বেশি কর্মী-সমর্থকও দলবদল করেন। তৃণমূল নেতৃত্ব তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। এই দলবদলের ঘটনায় পুরাতন মালদার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিশেষ করে ভোটের মুখে একজন প্রাক্তন উপ প্রধানের দলত্যাগ বিজেপির সংগঠনের ওপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নের স্বার্থেই খোকন সরকার ও তাঁর সমর্থকরা দলে যোগ দিয়েছেন। অন্যদিকে এই যোগদান কে ঘিরে মুচিয়া গ্রাম পঞ্চায়েত বিজেপি প্রধান পলি দাস জানান খোকন দাস বিজেপি পার্টি থেকে অনেকদিন আগেই বহিস্কৃত রয়েছে। খোকন সরকার ছাড়াই ২০২৪ এ বিজেপি ভালো ফল করেছে। এই নির্বাচনেও ভালো ফল করবে।