
2026-04-13 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 111
বিধানসভা নির্বাচনের আবহে প্রচারের ময়দানে ঝড় তুলছেন মগরাহাট পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সামিম আহমেদ। দলের শীর্ষ নেতৃত্বের ভরসার মর্যাদা বজায় রাখতে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন তিনি। প্রার্থী তার নির্বাচনী প্রচারে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন সরাসরি জনসংযোগকে। দলের নিচু তলার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। ক্লান্তি দূরে সরিয়ে রেখে গ্রামের সংকীর্ণ গলি থেকে শুরু করে সর্বত্র পদযাত্রা করছেন। এ যেন তৃণমূলের নতুন প্রকল্প ‘দুয়ারে প্রার্থী’। ইতিমধ্যে প্রার্থী প্রতিটি অঞ্চলে একবার করে ঘুরে নিয়েছেন।আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকায়। এদিন নির্বাচনী প্রচারে উত্তর কুসুম কারবালা হাট থেকে উস্থি ভোলের হাট পর্যন্ত মগরাহাট পশ্চিমের তৃনমূলের প্রার্থী সামিম আহমেদ এর সমর্থনে সাংসদ তথা বাংলা চলচ্চিত্র অভিনেত্রী জুন মালিয়ার রোড শো তে যনজোয়ার এর রূপ নেয়। এছাড়াও প্রার্থীর সঙ্গে ছিলেন,দক্ষিন চব্বিশ পরগনা সাংগঠনিক জেলার তৃনমূলের মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস,মগরহাট পশ্চিম ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ তৌসিফ আহমেদ (বাচ্চু),কালিকাপোতা অঞ্চল কো-অর্ডিনেটর সাদিক মোল্লা,ব্লক যুব সভাপতি ইমরান হাসান মোল্লাসহ মগরাহাট পশ্চিম বিধানসভার সকল নেতৃত্ব বৃন্দ প্রমুখ। মগরাহাট পশ্চিম থেকে বাইজিদ মন্ডলের রিপোর্টে মোঃ হাবিবুল্লাহ ।