
2026-04-12 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 67
*মেধা ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা, স্মারক ও সার্টিফিকেট প্রদান সাউর্থন এডুকেশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন* *বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:-* বিগত বছরের ন্যায় এবারও সারা দক্ষিন ২৪ পরগনা জেলা জুড়ে সাউর্থন এডুক্যাশানাল টেলেন্ট সার্চ এক্সামিনেশন নামে এক বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছিল ২০২৫ সালে। ৮০ শতাংশের বেশি নাম্বার পাওয়া ২০২৬ এপ্রিল মাসের প্রথমের দিকে তাদের ডায়মন্ড হারবার আনন্দলোক ভিলাতে ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান করা হয়। এখানে উপস্থিত ছিলেন, বাচ্চু লাল ভট্টাচার্য জেলা সম্পাদক সাউর্থন এডুক্যাশানাল টেলেন্ট সার্চ এক্সামিনেশন, জগত কুমার পারুই সভাপতি জেলা এডুক্যাশানাল ট্যালেন্ট সার্চ সাউর্থন এক্সামিনেশন ,সহ-সভাতি অপূর্ব রঞ্জন মাইতি সহ জেলার বিভিন্ন এলাকার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক প্রমুখ। মূলত এদিন প্রায় ৫০ জন পড়ুয়াদের হাতে কয়েক হাজার টাকা আর্থিক বৃত্তি দেওয়ার পাশাপাশি ৮০ শতাংশ নম্বর পাওয়া প্রায় দু'শত ছাত্র ছাত্রীদের বই, স্মারক ও সার্টিফিকেট দিয়ে তাদেরকে উৎসাহিত করা হয়। সাউর্থন এডুক্যাশানাল টেলেন্ট সার্চ এক্সামিনেশনের জেলা সম্পাদক বাচ্চুলাল ভট্টাচার্য তিনি জানান, আমাদের একটা বৃত্তি পরীক্ষা ভালো রকম নেই, একটা বৃত্তি পরীক্ষা চালু আছে সেটা সরকারি স্কুলের জন্য আলাদা ও বেসরকারি স্কুলের জন্য আলাদা বৃত্তি মূল্যায়ন করা হয়। যেখানে তিনশত ও তিনশত পঞ্চাশ নাম্বার থাকলে উভয় সকলকে বৃত্তি মূল্যায়ন করা হয়, ঐ জায়গা থেকে আমরা মুক্ত হতে চাইছি। শুধু মাত্র মেধা সর্বোচ্চ নাম্বার পাওয়া ছাত্র ছাত্রীদেরকে সকলেই সমান অধিকার মূল্যায়ন করে তালিকা প্রকাশ করা। সেটা সরকারি হতে পারে এবং বেসরকারিও হতেও পারে, এতে কোনো বৈষম্য থাকবে না। আমরা বিগত প্রায় ১২ বছর এরকম সিস্টেমে চালিয়ে আসছি। পাশাপাশি আগত সকল শিক্ষক-শিক্ষিকা ও ব্লক নেতৃতদের হাতে স্মারক তুলে দিয়ে তাদেরকে সম্মাননা জানানো হয়।সংগঠনের সভাপতি জগৎ কুমার পাড়ুই তিনি জানান,আমাদের সকলের অক্লান্ত প্রচেষ্টায় একটা সংগঠন এডুক্যাশানাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন চালু করেছি সেটা কল্পনার বাহিরে। এলাকার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধা তালিকা ছাত্র ছাত্রীদের পড়াশোনা ও তাদের আর্থিক সহায়তা করা,যাতে তারা সু প্রতিষ্ঠিত হয়ে সমাজের মানুষের মধ্যে মাথা উঁচু দাঁড়ানো। যেটা কয়েক বছর যে প্রচেষ্টা করে যাচ্ছে এটা খুব ভালো লাগছে। সংগঠনের একটাই উদ্দেশ্য প্রত্যেক ছাত্র ছাত্রীদের উৎসাহ দেওয়া।