
2026-04-11 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 1015
মালদা: নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। শনিবার সকালে ইংরেজবাজার পৌরসভার ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক প্রচার চালান ইংরেজবাজারের তৃণমূল কংগ্রেস প্রার্থী আশীষ কুন্ডু। এদিন দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ঢাক বাজিয়ে এলাকাজুড়ে পদযাত্রা করেন তিনি। প্রচারের সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, মানুষের পাশে থেকে উন্নয়নের ধারা বজায় রাখাই তার মূল লক্ষ্য। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প, রাস্তাঘাট উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে রাজ্যের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি আগামী দিনে আরও উন্নয়নের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন আশীষ কুন্ডু। প্রচারে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।