
2025-07-16 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 358
মালদা : ২১ শে জুলাই এর সমর্থনে প্রস্তুতি সভার আয়োজন করল মালদা জেলাতৃণমূল মহিলা কংগ্রেস কমিটি মালদা টাউন হলে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার,মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়িকা চন্দনা সরকার, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতিভা সিংহ, দুই পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও কার্তিক ঘোষ, মালদা জেলার তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস ,পৌরসভার কাউন্সিলর কাকলি চৌধুরী, পূজা দাস সহ মহিলা তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদদের সম্মান জানাতে সভার ডাক দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলা থেকেও যাতে একুশে জুলাই এর সভায় কর্মী সমর্থকরা রেকর্ড সংখ্যক ভিড় জমান, তারই প্রস্তুতি হিসেবে সভার আয়োজন করা হয় ।মহিলা তৃণমূল নেতৃত্বদের আশা সমস্ত রেকর্ড ভেঙে উপচে পড়বে ভিড় কলকাতার ধর্মতলায়। আগামী দিনে কিভাবে দলীয় কর্মী সমর্থকরা কাজ করবেন সেই বার্তা দিবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
