2025-02-17 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 422
পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তির রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ শশুর এবং ভাসুরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের উগ্ৰিটোলা এলাকায়। ওই এলাকার বাসিন্দা দশরথ মন্ডল কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বাড়িতে শুধুমাত্র তার স্ত্রী রেনুকা মন্ডল এবং তার একমাত্র মেয়েকে নিয়ে থাকে। রেনুকা মন্ডলের অভিযোগ তার ভাসুরের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ রয়েছে। তার আরো অভিযোগ এই আক্রোশ বসত বিগত শুক্রবার রাত আনুমানিক দুটো নাগাদ রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। ফলে রান্নাঘর থেকে আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। এদিকে সম্পূর্ণ ঘটনা বিবরণ দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন রেনুকা মন্ডল। পাশাপাশি তিনি অভিযুক্তদের শাস্তির দাবি করেন।