2025-01-11 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1433
মালদা,১১ জানুয়ারি :- শুরু হয়েছে ৩৬ তম মালদা বইমেলার প্রস্তুতি। ইতিমধ্যে মালদা কলেজ ময়দানে চলছে শেষ মুহূর্তের কাজ। আগামী ১৩ জানুয়ারি শুভ উদ্বোধন হবে মালদা বইমেলার। কুড়ি জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলায়। বিখ্যাত সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন বইমেলার। এছাড়াও অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। মেলা উদ্বোধনের আগে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে বইমেলা মিছিলের আয়োজন করা হবে শহরে। প্রয়াত সাহিত্যিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে কয়েকজনের নামে তৈরি হবে মঞ্চ। বইয়ের স্টল সহ প্রায় ২০০ টি স্টল তৈরি হবে বইমেলায়। এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বইমেলার বিভিন্ন মঞ্চে বলে জানান, বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেজিৎ দাস।