
2025-01-09 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 349
মহনপুর, পশ্চিম মেদিনীপুর: ব্রিজের উপর দিয়ে ট্রাক চালানোর দাবিতে বিক্ষোভ কয়েকশো ট্রাক মালিকদের! বার বার আবেদন জানিয়েছেন, দিয়েছেন আলাদা করে রাস্তা তৈরি করে নেওয়ার প্রস্তাব তাতেও সম্মতি না হওয়ায় অবশেষে ব্রিজের উপর শুয়ে পড়ে মোহনপুর অবরোধ করে দিল ট্রাক ড্রাইভার ও মালিকরা। যদিও তাদের এই অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে মোহনপুর ব্রিজ। আগামী দিনে দাবি-দাওয়া পূরণ না হলে মেদিনীপুর শহরে অলিতে গলিতে ট্রাক ঢুকিয়ে অবরুদ্ধ করে দেওয়া হবে জেলা শহরকে, হুমকি ট্রাক মালিকদের। মেদিনীপুরের সঙ্গে অপরদিকে খড়গপুর হয়ে কলকাতার মূল যোগাযোগ মাধ্যম বীরেন্দ্র সেতু যাকে মোহনপুর ব্রিজ বলা হয়। কিন্তু বছর তিনেক ধরে এই ব্রিজের উপর দিয়ে ছোট বড় গাড়ি সহ মারুতি ভ্যান রিক্সা যাতায়াত করলেও বন্ধ বড় বড় ট্রাক।তার কারণ এই ব্রিজ দুর্বল ও নড়বড়ে। রীতিমতো প্রশাসন থেকে নির্দেশিকা জারি করা হয় ব্রিজে ওঠার মুখে। যার ফলে জীবন জীবিকা নিয়ে সমস্যায় পড়েন ভারি ভারি যানবাহন ট্র্যাক চালকের মালিকসহ সেই পরিবহনের সঙ্গে যুক্ত কয়েক হাজার কর্মী। তাদেরকে এই ব্রিজ এর পরিবর্তে ঘুরপথে শ দেড়েক কিলোমিটার ঘুরিয়ে দেওয়া হয়। যার ফলে এক একটি ট্রিপে গাড়ি নিয়ে যেতে প্রায় কয়েক হাজার টাকা করে এক্সট্রা খরচ পড়ে এই ট্রাক মালিকদের। গত ২০২২ সাল থেকে বন্ধ ভারী যান চলাচল এই ব্রিজের উপর। যার ফলে জীবন জীবিকা নিয়ে দুর্বিসহ অবস্থায় পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
