2024-12-30 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 783
মালদা:- রবিবার মালদা জেলা সংবাদপত্র পরিবেশন সমিতির নির্বাচন করব অনুষ্ঠিত হলো মালদা শহরের বিভূতিভূষণ হাই স্কুলে। এই দিন বিকেল বেলায় সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি সহ-সভাপতি সম্পাদক ও কোষাধক্ষ্য পদের কর্মকর্তাদের নির্বাচনের জন্য ভোট দান করেন। এই চারটি পদের জন্য ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠনের ভোটার সংখ্যা ৬৯ জন এই দিন ভোট গ্রহণ শুরু হতেই প্রবল উৎসাহ দেখা দেয় কর্মীদের মধ্যে এবং ১০০% ভোট পোল হতে দেখা যায়। এদিন ভোট গণনার শেষে সর্বাধিক ভোট পেয়ে সম্পাদক পদে বিজয়ী হন চন্দন বসাক। তিনি সর্বাধিক ৪৮ টি ভোট পেয়েছেন। সভাপতি পদে গোপাল দাস পেয়েছেন ৪১ টি ভোট সহ-সম্পাদক পদে বাপি দত্ত পেয়েছেন ৪১টি ভোট এছাড়াও কোষাধক্ষ্য পদে অনুপ্রা মানিক ৪২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।