
2026-04-07 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1042
বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:- দক্ষিন চব্বিশ পরগনা জেলায় সেবামূলক প্রতিষ্ঠান সোনার তোরি ওমেন এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশন-এর আয়োজনে, subtle weigh ইলেকট্রিক (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড বেরালেরি শিখেরবাগান রাজারহাট গোপালপুর এর সহযোগিতায় এলাকার দরিদ্র ও কর্মহীন নারীদের মধ্যে ২০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গবার বিকালে কুল্পী থানার হটুগঞ্জ উত্তর বেরন্দরী এক অনুষ্ঠান ভবনে দরিদ্র ও কর্মহীন নারীদের স্বজনদের হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন subtle weigh ইলেকট্রিক প্রাইভেট লিমিটেড এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বাড়িদ্র নাথ মন্ডল,সোনারতরী ওমেন এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক অনাদিরোঞ্জন হালদার,বোধিপিট পাঠাগার এর সাধারণ সম্পাদক শুভেন্দু বোস,বিপ্লব বড়ুয়া সহ আরও অনেকে। আয়োজকরা জানান, এই সেবামূলক সংস্থা দীর্ঘদিন ধরে দক্ষিন চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নানাবিধ সহায়তা প্রদান করে আসছে। এমন উদ্যোগে কে ধন্যবাদ জানান উপস্থিত বিশেষ অতিথি হিসাবে আসা subtle weigh ইলেকট্রিক প্রাইভেট লিমিটেড এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বাড়িদ্র নাথ মন্ডল।