2025-01-23 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 66
মন্ত্রীর উদ্যোগে রক্তদান শিবির। হরিশ্চন্দ্রপুর, ২৩ জানুয়ারি: আজ তেইশে জানুয়ারির নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তজমুল হোসেন এর উদ্যোগে একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় দেড় শত জন সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী এবং দলীয় কর্মীরা রক্তদান করেন। এই কর্মসূচিতে মহিলা রক্তদাতা দেরউপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তজমুল বলেন জেলায় মাঝে মাঝে রক্ত সংকটের মত ঘটনা ঘটে। বিভিন্ন কারণে মানুষের রক্তের প্রয়োজন পরে রক্ত কোথাও উৎপাদন করা যায় না। তাই এই রক্ত মানুষকে দিতে হয়। আর এই উদ্দেশ্যে আজকে আমরা নেতাজির জন্ম জয়ন্তীতে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে।