
2024-12-09 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 2068
শিলিগুড়িতে চলছে উত্তরবঙ্গ বইমেলা শুরু হয়ে গেছে উত্তরের গর্ব উত্তরবঙ্গের বইমেলা। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।এবারে এই বইমেলা ৪২ তম বর্ষে পদার্পণ করল। শুক্রবার দিন বইমেলা উপলক্ষে একটি পদযাত্রা বের হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। শনিবার দিন আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হয়। আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত চলবে বইমেলা। একাধিক নামকরা প্রকাশনী সংস্থার স্টল রয়েছে এই বই মেলাতে। প্রতিদিন দুপুর দুটোর থেকে রাত্রি নটা পর্যন্ত বইমেলা খোলা থাকছে।
