2024-10-03 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 130
সামনের দুর্গাপুজো আর দুর্গাপুজোর আগেই জেলাবাসীর জন্য এগিয়ে এলো কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। যারা হলো লায়ন্স ক্লাব অফ মালদা উদ্যান লা লায়ন্স ক্লাব অফ মালদা এঞ্জেল সহ মোট চারটি ক্লাব ও মঞ্জুর আলম অপটিক্যালের সহযোগিতায় এক বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হলো। বৃহস্পতিবার দুপুরে মঞ্জুর আলম অপটিক্যালে এই চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। সেইখানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ মালদা প্রেসিডেন্ট সঞ্জয় শর্মা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সঞ্জয় শর্মা জানান যে লায়ন্স ক্লাব অব মালদা উদ্যান, লায়ন্স ক্লাব অফ মালদা এঞ্জেল সহ মোট চারটি সংগঠনের উদ্যোগে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। এই চক্ষু পরীক্ষার পরে প্রায় দেড়শো জনের হাতে চশমা তুলে দেওয়া হয় বিনামূল্যে। তিনি আরো জানান যে আগামীতে এই ধরনের কর্মসূচির আয়োজন করবেন। তাতে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে তিনি জানান।